ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত বাংলাদেশি নুরু মিয়ার (৩৫) মরদেহ ছয় দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএসফ। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে ভারতে প্রবেশ করে সুপারি চুরির অভিযোগে তাকে হত্যা করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রবিবার (১৩ জানুয়ারি) দুপুর ৩টায় বিএসএফ ও বিজিবির উচ্চপর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ফেরত দেয়া হয়।

নিহত নুরু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনি গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঁশতলা ক্যাম্পের কমান্ডার সুবেদার মো. দেলোয়ার হোসেন ও দোয়ারাবাজার থানার এসআই সজিব দত্ত এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন চেলা ক্যাম্পের কমান্ডার এসি বিপুর সাইকা।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্তের ভারতে প্রবেশ করে সুপারি চুরির অভিযোগে ভারতীয় খাসিয়াদের গুলিতে নুরু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে বাংলাদেশির মরদেহটি ভারতীয় বিএসএফ’র নিকট হস্তান্তর করেন খাসিয়ারা।