সাভারে এক গৃববধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভোক্তভোগী ওই নারী সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। এছাড়া এই ঘটনায় এরই মধ্যে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুই জনকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করে করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

শনিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় এই গণধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কাউন্দিয়া এলাকার বখাটে যুবক রায়হান ও আলামিনসহ আরও ৩ বখাটে যুবক রাতের বেলায় মুদি দোকানদার আরিফুল ইসলাম ও তার স্ত্রীকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যায়।

এসময় তারা আরিফুল ইসলামকে বেধে রেখে পালাক্রমে তার স্ত্রীকে ধর্ষণ করে। এবং ভয়ভিতী দেখিয়ে ছেড়ে দেয়। পরবর্তীতে ওই নারী সাভার মডেল থানার লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত রায়হানসহ আল আমিনকে গ্রেপ্তার করে।

ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, ঘটনায় জড়িত বাকী আসামীদের ধরতে চেষ্টা চালানো হচ্ছে।