বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠকে বসেছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় যান ফখরুল। বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক নয় বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।




