কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শাহিন আক্তার ইয়াবাসহ মাদকের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এসময় তার স্বামী সাবেক সাংসদ আব্দুর রহমান বদি উপস্থিত ছিলেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর)জাতীয় সংসদে আওয়ামী লীগের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে শাহীনও শপথ নেন।

কক্সবাজার-৪ নির্বাচিত আসন থেকে বদি গত দুই মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় এ নেতাকে বাদ দিয়ে শাহিনকে প্রার্থী করে আওয়ামী লীগ।

শাহিন আক্তার বলেন, মাদক, ইয়াবা ব্যবসাসহ সকল ধরনের অপকর্ম বন্ধ করতে যা যা করণীয়, আমি তাই করব।

এক লাখ ৯৬ হাজার ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হন শাহিন আক্তার। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান চৌধুরী পান ৩৭ হাজার ১৮ ভোট।