দেশের মানুষের স্বার্থে নতুন করে নির্বাচন দিতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বুধবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে কলংকিত অধ্যায়। এই সরকার সন্ত্রাসী আর প্রশাসনের মাধ্যমে ভোট ডাকাতি করেছে। এর মধ্য দিয়ে ভোটারদের সাথে প্রহসন করলো আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আবার নতুন করে মহাসংকটে পড়লো। নির্বাচনকে অংশগ্রহণমূলক ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিভিন্ন দল অংশ নেয়। কিন্তু আইন ও সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রহসনের নির্বাচন করেছে সরকার। এতে করে দেশ ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে।





