একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন কারণে বিএনপির ভরাডুবি হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, তাদের প্রার্থী জনগণের মাঝে যায়নি, তারা আয়েশি জীবন যাপন করেছে এবং তারা মনোনয়ন বাণিজ্য করেছে। জনগণ এসব মেনে নিতে পারেনি বলেই তাদের এই ভরাডুবি হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার (১ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরমের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

বিএনপির ভরাডুবির আরও কিছু কারণ তুলে ধরে তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা মিডিয়ায় চেহারা দেখানোর কাজে সময় বেশি দিয়েছে। কেন্দ্রীয় নেতারা মাঠে না গিয়ে প্রেস ব্রিফিং এর আশ্রয় নিয়েছে বেশি।

মন্ত্রী বলেন, ‘আমি মনে করি ভোটের ব্যবধান ঘটেছে ২ কোটি ২৫ লাখ নতুন ভোটার মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে ছিল। ফলে তারা এই নির্বাচনে বিএনপি জামায়াত জোটকে ভোট দেয়নি।’

ইনু বলেন, ‘এ বছর ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল অনেক বেশি। বিগত যে কোন সময়ের চেয়ে আমি ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বেশি দেখিছি। এমনকি ভোট গ্রহণের শেষ সময়ে এসে লম্বা লাইনে মানুষ ভোট দিয়েছে।’

‘এবারের ভোট সবচেয়ে বেশি শাস্তিপূর্ণ পরিবেশ ছিল। বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনকে শাস্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন। এমনকি দেশিয় মিডিয়াও শাস্তিপূর্ণ নির্বাচনের কথা বলেছেন।’

বিএনপি অভিযোগ করে বলেছে তাদের এজেন্ট বের করে দিয়েছে। আমি তাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করছি। তারা এটা সঠিক বলেনি। তারা মূলত কোন এজেন্টই দিতে পারেনি।

তারা নির্বাচনে হারলে তা প্রত্যাখ্যান করে এটা বিএনপির বদ অভ্যাস। তাদের এই নির্বাচন প্রত্যাখ্যান ও পুন:নির্বাচনের দাবি একটি ষড়যন্ত্রের অংশ বলে আমি মনে করি। তারা এর মধ্য দিয়ে আসছে সংসদের বিরুদ্ধে অবস্থান নিল।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, আমরা আপনাতত কোন সংকট দেখছি না। আমরা বিগত সময় একটি সংগ্রামর মধ্যে দিয়ে পার করেছি। এটা স্বাভাবিক যে বিরোধীরা বিরোধীতা করবে। জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসবে। আর প্রধানমন্ত্রী চাইলে তাদের মন্ত্রিসভায় আসতে পারে।