আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ব্যাংক ক্লোজিং এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩ দিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, ব্যাংক ক্লোজিং ও ব্যাংক হলিডে উপলক্ষে দীর্ঘ এ ছুটি ভোগ করলেন বন্দরের আমদানি-রপ্তানি কারক ব্যবসায়ীসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

তবে ছুটি শেষে আজ বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় শুরু হয়েছে স্বাভাবিক কর্ম ব্যস্ততা। শ্রমিকদের মাঝে ফিরে এসেছে আগের মত কর্ম চাঞ্চল্যতা।