টাঙ্গাইলের বাসাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। ওই নারী বাসাইল উপজেলার নথখোলা পৌলীপাড়া এলাকার ধলা খানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২)। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মনোয়ারা বেগমের স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী। এজন্য তিনি ঐ বাড়ীতেই একাই বসবাস করতেন। তিনি প্রতিদিনের মতো সোমবার রাতে ঘুমাতে যায়। সকালে স্থানীয়রা তার গলা কাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ওই নারীর সাথে প্রতিবেশীর জমি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ ছিল বলেও পুলিশ জানায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।