একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভরডুবির পর রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। আজ সোমবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
নির্বাচন পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা হবে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বৈঠকে উপস্থিত আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।





