সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়ে অনন্য নজির স্থাপন করেছেন সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ রুমি। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী) আসনে গণসংহতি আন্দোলনের কোদাল মার্কায় প্রার্থী ছিলেন তিনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গতকাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রুমি সর্বমোট শূন্য ভোট পেয়েছেন। ব্যালট বাক্সে তার কোদাল মার্কায় একটি সিলও পড়েনি।

কিন্তু রুমীর নির্বাচনী প্রচারণায় কোনো কমতি ছিল না। তার কোদাল মার্কার ব্যানার, পোস্টারও দেখা গেছে এই আসনের বিভিন্ন স্থানে।

নির্বাচনের খবরে জাতীয় এবং স্থানীয় দৈনিকগুলো রুমীকে গুরুত্বও দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে গণসংযোগ বা নির্বাচনী প্রচারণায় পিছিয়ে ছিলেন না রুমী।

তার গণসংযোগ মিছিলগুলোতে দেখা গেছে- এলাকার কয়েকটি সংগঠনের সংগঠক, রাজনৈতিক কর্মী, প্রসিদ্ধ শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যিক, মানবাধিকার আইনজীবীদের।

স্থানীয় বস্তির কয়েকজন নারীরাও তার মিছিলে স্বতস্ফূর্তভাবে এসেছিলেন। এতো কিছুর পরেও একাদশ জাতীয় নির্বাচনে একটি ভোটও পান নি এই রাজনৈতিক ব্যক্তি।