আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান নির্বাচন। এই নির্বাচন নিয়ে সবার মাঝে কাজ করছে অন্যরকম উত্তেজনা। সব জাগাতেই শুরু হয়ে গেছে প্রচার প্রচারনা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি টেকনাফের ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়তে বলেছেন। বুধবার (২৬ ডিসেম্বর) টেকনাফ উপজেলায় এক সমাবেশে তিনি বলেন, ‘ইয়াবা নিয়ে টেকনাফের যে বদনাম রয়েছে, দূর করতে হবে। এজন্য ইয়াবা ব্যবসায়ীদের টেকনাফ ছাড়ার নির্দেশ দিচ্ছি।’

এর আগে ১৯ ডিসেম্বর এক পথসভায় বদি বলেছিলেন ইয়াবা ব্যবসায়ীদের নৌকায় ভোট দেয়ার প্রয়োজন নেই। সেদিন তিনি ইয়াবা ব্যবসায়ীদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে প্রতিহত করার নির্দেশ দিয়েছিলেন দলীয় নেতাকর্মীদের।

এসময় তিনি আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, ‘ভোটকেন্দ্র পাহারা দিয়ে নৌকার প্রার্থী শাহীনা আক্তারের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। নাহলে আবারও উখিয়া-টেকনাফের জনগণ উন্নয়ন বঞ্চিত হবে।’