আমি কখনও ঋণখেলাপি ছিলাম না- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আন্দালিভ রহমান পার্থের বিপক্ষে নৌকা প্রতীকে লড়ছেন চিত্রনায়ক ফারুক। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ফারুকের মনোনয়নপত্র বাতিলের জন্য ঋণখেলাপির অভিযোগ তুলে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
গত (২৫ ডিসেম্বর) সোমবার, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। পরে তা আদালতে উপস্থাপন করা হয়।
ঋণখেলাপি প্রসঙ্গে ফারুক বলেন, ‘এত সহজ নাকি রিট হওয়া, আমি ঋণখেলাপি নাকি? আমার কাছে সব কাগজপত্র আছে। কিছু দুষ্টুবিদ এগুলো শুরু করে এগিয়ে যেতে পারবে না। মানুষের মন জয় করতে পারবে না। আমি যদি ঋণ খেলাপি হই, তাহলে কিভাবে নির্বাচন করি? নির্বাচন কমিশন কি আকাশ থেকে পড়েছে?
গতকাল (২৫ ডিসেম্বর) মঙ্গলবার, দুপুর ১২টায় বনানীতে তার পার্টি অফিসে এভাবেই ক্ষোভ জানিয়েছেন নৌকার প্রার্থী চিত্রনায়ক ফারুক।
ফারুক বলেন, ‘আমি ঋণখেলাপি না। কখনও ছিলাম না, এখনও নেই। শত্রুতা ও ষড়যন্ত্র করে আমাকে দমানো যায় কিনা এটা দেখা হচ্ছে। এটা করছে অপশক্তি। এই অপশক্তি গোটা দেশটাকে ডুবিয়ে দিতে চায়। জাতিকে এই অপশক্তি বিভ্রান্ত করতে চাচ্ছে। আমার জনগণ জানে কে ভালো কে মন্দ।’
নায়ক ফারুক আরও বলেন, ‘নেত্রী শেখ হাসিনা স্পষ্ট ভাবে আমাকে বলে দিয়েছেন, ১৮ বছর এই এলাকায় (ঢাকা-১৭ আসন, গুলশান, বনানী, ভাষানটেক, ক্যান্টমেন্ট) নৌকার মাঝি ছিল না।
তুই হবি এখানকার নৌকার মাঝি। প্রতিটি মানুষকে নৌকা দিয়ে পার করবি তুই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার ঢাকা-১৭ আসনে প্রতিটি মানুষের মুখে যেন হাসি থাকে, মানুষ যেন ভালো থাকে সেই প্রচেষ্টা নিয়ে নতুন বছর শুরু করবো ইনশাল্লাহ।
এ জন্য দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই।’
এ দিকে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে আগামীকাল বুধবার পার্থর দায়ের করা এই আবেদনের ওপর শুনানি হবে।
এ বিষয়ে পার্থের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমে জানান, ‘ফারুক ঋণ খেলাপি এটা আত্মস্বীকৃত। ঋণ খেলাপি থেকে মুক্ত হওয়ার জন্য মনোনয়নপত্র দাখিলের আগে হাইকোর্টে উনি রিট করেন, কিন্তু কোনও আদেশ হয়নি।
পরে হলফনামায় বলেছেন ঋণ পুনঃতফসিলের আবেদন করা হলেও ব্যাংক কি করেছে আমার জানা নেই। অর্থাৎ তিনি ঋণ খেলাপি।’
সুত্র-সময় সংবাদ।





