বিএনপির রাজশাহীর ২ প্রার্থী অ্যাডভোকেট নাদিম মোস্তফা ও আবু সাঈদ চাঁদের প্রার্থিতা উচ্চ আদালতের আদেশে স্থগিত হয়েছে। ফলে নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে না তাদের। এর মধ্যে অ্যাডভোকেট নাদিম ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

মোস্তফা রাজশাহী-৫ আসনের বিএনপি মনোনীত এবং আবু সাঈদ চাঁদ রাজশাহী-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হওয়ার আগে মনোনয়নপত্র দাখিল করায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের সংসদ নির্বাচনের প্রার্থিতা স্থগিতই থাকছে। হাইকোর্টে প্রার্থিতা স্থগিত হওয়ার পর এর বিরুদ্ধে আপিল বিভাগে নিয়মিত আপিলের আবেদন করেছিলেন তিনি। কিন্তু সোমবার (২৪ ডিসেম্বর) তার আবেদনে ‘নো অর্ডার’ দেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান।

ফলে রাজশাহী-৬ আসন থেকে তৃতীয় জয়ের পথেই রয়েছেন বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

অপরদিকে, নাদিম মোস্তফা নির্বাচন অংশ নিতে না পারায় কপাল খুলেছে অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের। তিনিও রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাকে বাদ দিয়ে নাদিমকেই চূড়ান্ত প্রার্থী করেছিল দলটির হাইকমান্ড। কিন্তু শেষ পর্যন্ত উচ্চ আদালতের নির্দেশে নজরুল ইসলাম মণ্ডলকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

তাকে প্রতীক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম আব্দুল কাদের।