আজ থেকে সাতক্ষীরা-২ আসনে শুরু হচ্ছে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনী। আজ রবিবার সকাল ১০টা থেকে শুরু হবে এ প্রদশর্নী। চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের কদমতলা বাজার, বৈকারী ইউনিয়ন পরিষদে, আলিপুর ইউনিয়নের বাদামতলা বাজার ও ধুলিহর ইউনিয়ন পরিষদে, ১০ ডিসেম্বর বল্লী ইউনিয়নের বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়, কুশখালি ইউনিয়ন পরিষদে, ঘোনা ইউনিয়নের ঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডি. বি. ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে, ১১ ডিসেম্বর ঝাঁউডাঙ্গা ইউনিয়ন পরিষদে, বাঁশদাহ ইউনিয়নের বাঁশহাদ বাজারে, ভোমরা ইউনিয়ন পরিষদে ও ফিংড়ি ইউনিয়ন পরিষদে, ১২ ডিসেম্বর আগরদাড়ি ইউনিয়নের আবাদের হাট, শিবপুর ইউনিয়নের পরানদাহ ও সাতক্ষীরা পৌর এলাকায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক এবং সাতক্ষীরা সরকারি কলেজে ইভিএম প্রদর্শনী করা হবে।
সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।





