আর মাত্র কয়েকদিন আছে জাতীয় নির্বাচনের। এরই মদ্ধে সব দলের মনোনয়ন এবং প্রার্থী প্রায় চুরান্ত করে ফেলেছে সব প্রধান রাজনৈতিক দল। তবে এবারের নির্বাচনে আত্মপ্রকাশ করেছে বেশ কিছু নতুন দল। এবার মোটামটি সব দলই এবার অংশগ্রহণ করছে নির্বাচনে। তবে সবচেয়ে আলোচনায় আছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন ফেনী-১, বগুড়া-৬ এবং বগুড়া-৭ এই ৩ আসনেই স্থগিত করেছে ইসি। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া লড়তে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে নির্বাচন কমিশন স্বচ্ছ মনোভাব দেখালে প্রার্থিতা ফিরে পাবেন খালেদা জিয়া এমনটা আশা করছেন তার আইনজীবীরা।

শনিবার (৮ ডিসেম্বর) আপিল শুনানির তৃতীয় দিনে খালেদা জিয়ার আপিল শুনানি শুরু হয়েছিল। খালেদা জিয়ার পক্ষে শুনানি করেছিলেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ আরও কয়েকজন আইনজীবী। বিকেল পাঁচটায় এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।