বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি পেন্ডিং (স্থগিত) রেখেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। আজ (শনিবার) বিকেল ৫টার দিকে আবারও এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আদালতে দণ্ডিত হওয়ায় এর আগে খালেদার জিয়ার ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। পরে প্রার্থিতা ফেরত পেতে আপিল করেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন এবং মাহবুব উদ্দিন খোকনসহ আরও কয়েকজন আইনজীবী।

শুনানি স্থগিত করার পর আইনজীবীরা সাংবাদিকদের বলেন যে খালেদা জিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেগুলো রিটার্নিং কর্মকর্তারা প্রত্যাখান করেছিলেন।

আইনজীবীরা আরও বলেন, তারা তাদের দিকগুলো তুলে ধরেছেন। কমিশন তা শুনে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। কমিশন বিকাল ৫টায় তাদের মতামত জানাবে।

দুর্নীতি মামলায় দণ্ডের কারণে রিটার্নিং কর্মকর্তারা খালেদার মনোনয়নপত্র বাতিল করেছিলেন।