মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রার্থীদের আপিলের প্রথম দিনে বেশ কয়েকজন প্রার্থিতা ফিরে পান। তাদের বেশিরভাগই ধানের শীষের প্রার্থী। স্বতন্ত্র কয়েকজন প্রার্থীও প্রার্থিতা ফিরে পেয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ শুনানি শুরু করে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শামসুল হুদার আবেদনের শুনানির মাধ্যমে কমিশন এ কার্যক্রম শুরু করে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানি করছেন।

এ পর্যন্ত যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন, তারা হলেন-গোলাম মওলা রনি (বিএনপি) পটুয়াখালী-৩;

মেজর (অব.) আখতারুজ্জামান (বিএনপি) কিশোরগঞ্জ-৩;

মোরশেদ উদ্দিন মিল্টন (বিএনপি) বগুড়া-৭;

তমিজ উদ্দিন (বিএনপি) ঢাকা-২০;

শফিকুল হক মনা (বিএনপি) খুলনা-৬

ফরিদুল কবির তালুকদার (বিএনপি) জামালপুর-৪;

সুমন সালামত পটুয়াখালী-১;

মিজানুর রহমান ঠাকুরগাঁও-১;

আবদুল মুহিত বগুড়া-৩

শাহজাহান পটুয়াখালী-৩;

কাইয়ুম চৌধুরী (বিএনপি) সিলেট-৩;

মাহবুব আলম (স্বতন্ত্র) গাজীপুর-২;

নজরুল ইসলাম নেত্রকোনা-১;

অমর কুমার দে রাঙামাটি;

জহিরুল ইসলাম মিন্টু মাদারীপুর-১

শামসুল হুদা চাঁপাইনবাবগঞ্জ-১;

তৈয়ব আলী চাঁপাইনবাবগঞ্জ-২;

মিজানুর রহমান ফেনী-১;

জাকির হোসেন হবিগঞ্জ-২

ফজলুর রহমান জয়পুরহাট

আয়নাল হক সিরাজঞ্জ-৩

খলিলুর রহমান ঠাকুরগাঁও-৩

জুবায়ের আহমেদ হবিগঞ্জ

জয়নাল আবেদীন গাজীপুর-২

আশরাফুল হোসেন আলম বগুড়া-৪;

আবদুল খালেক মাদারীপুর-৩;

আফসার আলী সাতক্ষীরা-২;

মোহাম্মদ শাহজাহান পটুয়াখালী-৩;

আবদুল মজিদ ঝিনাইদহ-২ প্রমুখ

সারা দেশে যাচাই-বাছাই শেষে আগ্রহী ৭৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করলেও আপিল করেছেন ৫৪৩ প্রার্থী। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেননি ২৪৩ প্রার্থী।

ইসি সূত্র জানায়, ৬ থেকে ৮ ডিসেম্ভব পর্যন্ত তিন দিন প্রার্থীদের আপিলের ওপর শুনানি চলবে। নির্বাচন ভবনের লিফটের ১০ তলায় এ জন্য এজলাস তৈরি করা হয়েছে। প্রথমদিন ১ থেকে ১৬৮ পর্যন্ত ক্রমিক নম্বরের আবেদন শুনানি হবে।

আগামীকাল ৭ ও ৮ ডিসেম্বর পর্যায়ক্রমে বাকিদের আপিল শুনানি করবে কমিশন। প্রতিটি আবেদনের আপিল শুনানি শেষে সাথে সাথেই রায় জানিয়ে দেওয়া হবে। সংক্ষুব্ধ ব্যক্তি যদি উচ্চ আদালতে কমিশনের রায়ের বিরুদ্ধে আপিল করতে চান, তাহলে তাকে রায়ের নকল কপি দিয়ে দেয়া হবে।