পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি প্রার্থিতা ফিরে পাওয়ার পর বলেছেন, নির্বাচন কমিশনের আচরণে আমি সন্তুষ্ট। তাদের প্রতিটি জিনিসই আমার পছন্দ হয়েছে। শুধু আমিই নয়; আজকে যারা এসেছে তারা সবাই সন্তুষ্ট ইসির প্রতি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশিনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এ প্রতিক্রিয়া জানান।

তবে এ সময় তিনি অভিযোগ করে বলেন, আমার আসন থেকে সিইসির ভাগিনা নির্বাচন করেছে। এটা নিয়ে ভোটারদের মনে শংকা দেখা দিয়েছে। তার বলছেন সিইসির ভাগিনা যেহেতু এ আসনে তাহলে কোনো ভোট হবে না।

তিনি দাবী করেন, অনেকে বলছে সরকার সিইসিকে খুশি করার জন্য এই আসনে তার ভাগিনাকে মনোনয়ন দিয়েছে; আবার অনেকে বলছে সিইসি নিজে তার ভাগিনার জন্য আসন চেয়েছে। আমার মনে হয় এ বিষয়ে সিইসির একটা বিবৃতি দেওয়া উচিৎ। তাহলে জনমনে সন্দেহ থাকবে না।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি গত ২৬ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটিতে যোগ দেন।
সেখানে সাথে সাথেই পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান তিনি। এরপর ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে স্বাক্ষর না থাকায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তিনিআপিল করেন। তিনিসহ ৫৪৩ জনের আবেদন নিয়ে আজ থেকে শুনানি শুরু হয়। আপিল যাচাই বাছাই শেষে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে। আগামী শনিবার পর্যন্ত এই শুনানি চলবে।