কিশোরগঞ্জে ভৈরবে টঙ্গী ইজতেমার মাঠে হামলাকারীদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। টঙ্গী ইজতেমার ময়দানে আলেম ওলামা, ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা ও নৃশংস হত্যাকান্ডের সাদ পন্থী ওয়াছিফ ও নাসিমগংদের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বিচারের দাবীতে আজ মঙ্গলবার ভৈরবের দূর্জয় মোড়ে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ভৈরব তাবলীগ জামায়াতের লোকজন ও আলেম ওলামার

ঈমাম-ওলামা পরিষদ ও তাবলীগী সাথীদের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন ভৈরব তাবলীগি মার্কাসের আহলে সুরা মাওলানা সাহাদাৎ হোসাইন ও হাজী রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, ঈমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ ভৈরবী, কমলপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী মাহমুদুল হাসান, শায়খুল হাদীস মুফতী জুনাঈদ আয়ুবী প্রমূখ।

এরপর বিভিন্ন মাদ্রাসার পক্ষ হতে খন্ড খন্ড মিছিল ভৈরব দুর্জয় মোড় হতে প্লেকার্ড, ফেষ্টুন সম্বলিত লেখা ব্যানার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ৫ হাজার মুসুল্লিদের অংশ গ্রহনে উক্ত মিছিলটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন বরাবর একটি স্বারক লিপি প্রদান করে।