চলতি মাসের ৯ তারিখের মধ্যে দল ও জোটের একাধিক প্রার্থীর ক্ষেত্রে একজনকে চূড়ান্ত মনোনয়নের তথ্য জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন (ইসি) ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে এ সংক্রান্ত চিঠি দিয়ে দল ও জোটের একাধিক ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

প্রার্থীর ক্ষেত্রে একজনকে চূড়ান্ত মনোনয়ন দিতে বলেছে। অন্যথায় কোনো এক দল অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না।

ইসি সচিবালয়ের উপ-সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারা অনুযায়ী, জোটের প্রার্থী বা দলের একাধিক প্রার্থী হলে তা একক করে ৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে জানাতে হবে।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আসন্ন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন হাজার ৬৫ জন। এর মধ্যে ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।