আগামী ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে । ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের চুড়ান্ত প্রার্থীদের মনোনয়নের দিয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আজ থেকে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেয়া মনোনয়ন পত্র বাছাই। এতে বাদ পড়েছেন অনেক বি এনপি নেতা ।
তবে অবাক করার মত খবর হলো ঢাকা-১৮ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ১৩৮টি মামলার আসামি হলেও তার মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়েছে। ধানের শীষের এই প্রার্থীর নাম এস এম জাহাঙ্গীর হোসেন।
ঢাকা-১৮ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন বৈধ বলে গৃহীত হয়েছেন। এখান থেকে ১৫ জন প্রার্থীর ৩ জনের মনোনয়ন বাতিল হয়, ১ জনের স্থগিত রয়েছে।
এদিকে, বিএনপির জনপ্রিয় নেতাদের নির্বাচন থেকে দূরে রাখাতে মনোনয়নপত্র বাতিল করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।





