আগামী ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে । ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের চুড়ান্ত প্রার্থীদের মনোনয়নের দিয়েছে।আজ থেকে শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেয়া মনোনয়ন পত্র বাছাই। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ঢাকা-১ আসনে (দোহার-নবাবগঞ্জ) বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ রবিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানা গেছে।
বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগপত্র যথাযথ না হওয়ায় তিনি মনোনয়ন পাননি। মনোনয়নপত্রে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর না মেলায় মনোনয়নপত্র বাতিল হয়েছে অন্য প্রার্থী ফাহিমা হোসেন জুবলির।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে এ তথ্য জানান বিএনপি মনোনীত প্রার্থী ফাহিমা হোসেন জুবলী নিজেই। তিনি বলেন, আমরা আদালতের শরণাপন্ন হবো। বিএনপির গণজোয়ার দেখে নানাভাবে আটকানোর চেষ্টা করছে সরকার। সারা দেশের মতো আমাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঢাকা-১ আসনে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা, খন্দকার আবু আশফাক ও ফাহিমা হোসেন জুবলী মনোনয়ন জমা দিয়েছিলেন। জানা গেছে, বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদারও মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের টিকেট পেয়েছেন বেক্সিমকো গ্রুপের মালিক ও শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন উপদেষ্টা সালমান এফ
এই আসনে বর্তমান এমপি হচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলের স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। তিনি এবার নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সুত্রঃ- মোড়ল নিউজ





