মুন্সীগঞ্জ ১ আসন থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ফলাফল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার সায়লা ফারজানা। রোববার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ও বাতিলের নাম প্রকাশ করা হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,এই আসন থেকে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলো- আতাউর রহমান(জাকের পার্টি), মাহী বি চৌধুরী(বিকল্প ধারা), মীর সরাফত আলী সফু( বিএনপি), মোঃ আতিকুর রহমান খাঁন(ইসলামী আন্দোলন), শাহ মোয়াজ্জেম হোসেন(বিএনপি), শেখ সিরাজুল ইসলাম(জাতীয় পার্টি), সমর দত্ত(বাংলাদেশের কমিউনিস্ট পার্টি)।
এছাড়া বিদ্যুৎ বিল ও ট্যাক্সের তথ্যের জন্য প্রক্রিয়াধীন রাখা হয়েছে মোঃ আসাদুজ্জামান শিকদার(বাংলাদেশ তরীকত ফেডারেশন)।
মনোনয়নপত্র যাদের বাদ করা হয়েছে তারা হলো- মোঃ আব্দুল্লাহ(বিএনপি), মোঃ আমিনুল ইসলাম রতন(স্বতন্ত্র), মোঃ সাহাব উদ্দিন(স্বতন্ত্র)।
শেখ আব্দুল্লাহর ক্রেডিট কার্ডে ৬ হাজার ৬৭০ টাকা বকেয়া ছিলো। সাত দিন আগে জমা দেওয়ার কথা থাকলেও তিনি তিন দিন আগে জমা দিয়েছেন। বাকি দুই আসনের যাচাই বাছাই দুপুর ৩টার জানানো হবে।





