একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে হলফনামা জমা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হলফনামায় মির্জা ফখরুল নিজেকে ‘এমএ’ পাস বলে উল্লেখ করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

হলফনামা সূত্রে জানা যায়, তিনি যে গাড়িটি ব্যবহার করেন সেটির মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ১৪০ টাকা। যা তিনি দান সূত্রে ব্যবহার করেন। এছাড়া তার স্ত্রীর ব্যাংক ব্যালেন্সও ফখরুলের চেয়ে বেশি।আরো জানা যায়, ফখরুলের নগদ ৪২ লাখ ৭১ হাজার ও ব্যাংকে ১ লাখ ৪৩ হাজার টাকার মতো রয়েছে। তবে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ২১ লাখ ৭২ হাজার ৮৭০ টাকা রয়েছে।

হলফনামায় ফখরুল তার আয়ের উৎস উল্লেখ করেন শিক্ষকতা, চিকিৎসা, আইন ও পরামর্শক। এই ৪ খাত থেকে তিনি বছরে সর্বোচ্চ ৬ লাখ টাকা আয় করেন। এছাড়াও ফখরুল কৃষি খাত থেকে ৯৯ হাজার ৫০০, মার্কেটের ফার্মের শেয়ার থেকে ১ লাখ ২৫ হাজার ৯৪৭, শেয়ার বাজার ও ব্যাংক আমানত থেকে ১ লাখ ৪১ হাজার ১৮১ টাকা, দি মিজার্স প্রাইভেট লিমিটেড থেকে ১ লাখ ৬২ হাজার টাকার সম্মানি, ব্যাংক সুদ থেকে ২ হাজার ৮০৫ টাকা আয় করেন।

অতীতে ৩৮ ও বর্তমানে ৭টি ফৌজদারি মামলার আসামি তিনি। এর মধ্যে ১৪টি মামলার চার্জ গঠন ও শুনানি চলছে। এসব মামলার বোঝা ঘাড়ে নিয়েই লড়বেন একাদশ জাতীয় নির্বাচনে। হলফনামায় তিনি ৪৫টি মামলার কথা উল্লেখ করেন যার অধিকাংশ, নাশকতা, ভাঙচুরর হুকুম দেয়ার। ১৪টির কার্যক্রম চললেও বাকি মামলাগুলোর কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছেন, কয়েকটিতে অব্যাহতি পেয়েছেন। মির্জা ফখরুল একাদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন।