আগামী ৩০ সে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন।একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে । আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বি এনপি তাদের চুড়ান্ত প্রার্থী‌দের ম‌নোনয়নের দিয়েছে । আজ থেকে শুরু হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেয়া মনোনয়ন পত্র বাছাই। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভোটের আগে হবিগঞ্জ-১ আসনে এমপি প্রার্থী সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে।রবিবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এ মনোনয়নপত্র বাতিল করেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল জানান, ঋণ খেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড ডিভিশন এবং ঢাকা ব্যাংক থেকে পরিপ্রেরিত অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

বুধবার (২৮ নভেম্বর) গণফোরাম থেকে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার সন্তান হেভিওয়েট প্রার্থী রেজা কিবরিয়া।