আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সবার মাঝেই কাজ করছে অনেক জল্পনা কল্পনা। আর তাছাড়াও রাজনীতির মাঠেও সব কিছু কেমন যেন অন্য রকম হাওয়া বইছে। এরই মধ্যে দেয়া হল তফসিলের ঘোষণা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দীন আহমদ বলেছেন, এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে। আজ বুধবার( ৩১ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা নভেম্বরের প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছিলেন তিনি। রোববার (২৮ অক্টোবর) দুপুরে, বান্দরবানের লামা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ওই সময় হেলালউদ্দীন আহমদ জানান, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। এবং ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এই তিন পার্বত্য জেলার জন্যে আইন শৃঙ্খলার ব্যবস্থা করা হবে।’





