দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া।অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন পেলেও এখনো ছাড়া পাচ্ছেন না তিনি। অন্যান্য ,মামলায় গ্রেফতার থাকায় কারাগারে থাকতে হচ্ছে খালেদা জিয়াকে । মুক্তি পাচ্ছেন না তিনি বর্ততমানে চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন বেগম জিয়া । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬১২ নাম্বার কেবিনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সেখানে একটি টেলিভিশন থাকলেও তা চলে না। খালেদা জিয়া বিভিন্ন নার্সদের কাছ থেকে বাহিরের হাল হাকিকত জানেন।
গতকাল ঐক্যফ্রন্ট গঠন হওয়ার পরে বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেখানে কি হচ্ছে তা শুনতে। কিন্তু গতকাল রাতে কোন তথ্য তিনি পাননি। আজ সকালে নার্সদের কাছে খবর নেন। তারা জানান জাতীয় ঐক্যফ্রন্ট নামে একটি জোট হয়েছে। জোটের নেতৃত্বে আছে ড. কামাল হোসেন। সেটা শুনে খালেদা জিয়া হেসে বলেন,‘ ড. কামাল বিএনপিতে যোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’
এ কথা শুনে নার্সরা বলছেন, না। উনি তো বিএনপিতে যোগ দেননি। এটা একটা জোট হয়েছে। আমি যেটা পত্রিকায় পড়েছি। আপনি পত্রিকা পড়লে আরও ভালো বুঝতে পারবেন। ‘খালেদা জিয়া বলেন,‘ আরে এই জোটটাই হলো বিএনপির জোট। ড. কামাল হোসেন যেহেতু এর নেতৃত্ব নিয়েছেন। তার মানে তিনি বিএনপিতেই যোগ দিয়েছেন।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে এনে বিএসএমএমইউ হাসপাতালের কেবিন ব্লকের ৬ তলায় ৬১১ নম্বর কেবিনে ভর্তি করা হয়।এখনো তার চিকিৎসা চলছে ।





