ঢাকা-বগুড়া মহাসড়কে কুড়িগ্রাম অভিমুখী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বুধবার (১০ অক্টোবর) দুপুর দেড়র দিকে টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তবে কোনো আহতের খবর পাওয়া যায়নি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিক তার পরিচয় জানাতে পারেননি ওসি।





