রাজধানীর শ্যামপুরের মীর হাজারীবাগ মোড়ে গণসংযোগের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২১ গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে যেকোনো নাশকতা মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তিনি আরও বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দেব।’ ওবায়দুল কাদের বলেন, আগামীকাল সবাই সতর্ক থাকবেন। কোনো অবস্থায় উত্তেজিত হওয়া যাবে না। আমরা ন্যায় বিচার চাইছি। আমরা অতিরিক্ত কিছু দাবি করছি না।
‘‘যে অপরাধী তাকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে। সে যেই হোক, সে যত প্রভাবশালীই হোক। এত রক্ত এত প্রাণহানি তার বিচার কি বাংলাদেশে হবে না?’’





