মেক্সিকোতে ঘটেছে এক লোমহর্ষক ঘটনা! সেখানকার এক বাসিন্দা দম্পতিকে গ্রেফতার করে পুলিশ জানতে পারে এই লোমহর্ষক ঘটনা! আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মেক্সিকো বাসিন্দা এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ২০ মহিলাকে খুনের অভিযোগ রয়েছে।
বাড়ির আশপাশে বিশ্রী গন্ধ। কোথাও পড়ে রয়েছে কাটা হাত, কোথাও বা পা। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়ির দম্পতিতে আটক করে পুলিশ।
ওই দম্পতি সস্তায় জামাকাপড় দেয়ার নামে বিভিন্ন মহিলাদের বাড়ি ডেকে আনতেন। এরপর চলত নৃশংস কাজ।
অভিযোগ, বিভিন্ন সুন্দরী মহিলাদের সস্তায় কাপড় বিক্রি করা হবে বলে বাড়িতে নিয়ে আসত প্যাট্রিসিয়া। তার পরেই ওই মহিলাদের খুন করত প্যাট্রিসিয়া ও তাঁর স্বামী হুয়ান কার্লোস।
অভিযোগ, হুয়ান মহিলাদের মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হত। পরে মৃতদেহগুলি ছোট ছোট টুকরো করে পোষ্যদের খাইয়ে দিত তারা।
কয়েক দিন আগে গোপন সূত্র মারফত খবর পেয়ে তদন্ত নামে পুলিশ। ওই দম্পতির বাড়ির আাশেপাশে থেকে বেশ কিছু দেহের অংশ মিলেছে।
প্যাট্রিসিয়া ও হুয়ান সাইকোপ্যাথ বলে জানিয়েছে পুলিশ। তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে।এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।





