প্রতিনিয়ত কত রকমের ঘটনা ঘটে চলেছে আমাদের চারিপাশে। তার সব আমারা জানতে না পারলেও কিছু কিছু খবর মিডিয়ার কল্যাণে চলে আসে আমাদের নিকট। কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের ভীষণ অবাক করে দেয়। আর তেমনি একটি ঘটনা এটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

রামিম হাসান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় অলৌকিকভাবে গরুর মাংসে “আল্লাহ” নামের আদল দেখা গেছে। সোমবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড় মৌকুড়ী গ্রামের শিকদারপাড়ায় মৃত জানমাহমুদ মন্ডলের ছেলে গোলাম রসূলের বাড়িতে এ অলৌকিক ঘটনা ঘটে।

এ ঘটনার বর্ণনায় গোলাম রসূল বলেন, সোমবার শৈলকুপা বাজারের চান্দি ঘর থেকে এক কেজি গরুর মাংস কিনতে গেলে দেখা যায় মাংস ফুরিয়ে গেছে। এমতাবস্থায় তিনি মাংস বিক্রেতার কাছে মাংস চাইলে বিক্রেতা বলেন, মাংস ফুরিয়ে গেছে তবে ফ্রিজে কিছু মাংস রাখা আছে আপনি চাইলে ওখান থেকে মাংস নিতে পারেন। গোলাম রসূল ফ্রিজে থাকা এক কেজি মাংস কিনে বাড়ি ফিরে আসেন।

তার স্ত্রী মাংস রান্না করতে গেলে হঠাৎ দেখেন এক টুকরা মাংসের পিচ লাফিয়ে বাইরে পড়ে যায়, এভাবে দুই-তিনবার লাফিয়ে মাংস পড়ে গেলে মাংসের টুকরার গায়ে লাইট মেরে দেখেন, এতে “আল্লাহ” নামের আদল রয়েছে। তিনি বাড়িতে থাকা অন্য সদস্যদের ডেকে এটি দেখান। এ বিষয়টি পুরো গ্রামসহ আশেপাশের গ্রামে ছড়িয়ে পড়ে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, এ অলৌকিক ঘটনাটি নিজ চোখে দেখতে গোলাম রসূলের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় জমাচ্ছেন