পিকআপের ধাক্কায়- নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী এলাকায় রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিকাপের ধাক্কায় নাজমুল হুদা (৭) নামে এক ২য় শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত নাজমুল হুদা মহাদেবপুর উপজেলার হর্সিউজানি গ্রামের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
মুক্তার হোসেনের ছেলে এবং চকগৌরী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, দুপুরে স্কুল শেষে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে বাড়িতে ফিরছিল নাজমুল। এ সময় নওগাঁ থেকে মহাদেবপুর গামী একটি পিকাপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক পিকআপটি আটক করে।





