মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এদিকে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আগামীকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সড়ক, রেল ও নৌপথ অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন কোটা বহাল রাখার দাবিতে ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে তারা জানিয়েছেন। মুক্তিযোদ্ধা মঞ্চের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম জামাল উদ্দিন। সোমবার বিকেলে শাহবাগ চত্তর থেকে এ ঘোষণা দিয়েছেন।





