সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার হাঁসখালি এলাকায় একটি ভ্যান ভর্তি অস্ত্র আটক করেছে পুলিশ। তাও আবার কোনো মানুষের তথ্যানুযায়ী না , ছাগলের তথ্যানুযায়ী! কি অবাক লাগছে?হ্যাঁ তাতো লাগারি কথা! একটি ছাগলের কাণ্ডেই আটক করা গেছে মরণাস্ত্রগুলো। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

পাচারের জন্য অনেকগুলো অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল একটি ভ্যানে। সেখানে বিচালি গাঁদার ভেতরে ঢেকে রাখা হয় বেশ কয়েকটি এয়ারগান ও রিভলবার। ওই ভ্যানে ছিল তিনজন।

অভিযোগ, সীমান্ত দিয়ে অস্ত্রগুলো পাচারের চেষ্টা করছিল তারা। কিন্তু শেষ রক্ষা হলো না তাদের। হঠাৎ সেখানে এসে হাজির হয় একটি ছাগল; ভ্যানে রাখা বিচালি খাওয়া শুরু করে দেয়।সন্ধান মেলে ওই অস্ত্রগুলোর। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাগর মল্লিক, ইনসান মণ্ডল ও কিশোর বিশ্বাস নামের তিনজনকে আটক করা হয়েছে।