অপরাধ! তাতো আমাদের দেশের নিত্যদিনের ঘটনা! রক্ষক যে দেশের ভক্ষক হয়, সেদেশে আর যাই হোক কোনোদিন উন্নত হতে পারবে না। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মুখ খুলতে পারেনা বড় বড় অফিসারদের বিরুদ্ধে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গতকাল (৫ অক্টোবর) শুক্রবার নড়াইল সদর থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র সাহাকে (৩৬) ১১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার (৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে।

এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান,

শুক্রবার (৫ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল-কালনা-ভাটিয়াপাড়া সড়কের নড়াইল সদর উপজেলার নাকশী এলাকা থেকে এস আই মানিককে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি মোটর সাইকেলযোগে নড়াইলে আসছিলেন। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান,

এসআই মানিক সম্প্রতি বাগেরহাট জেলা থেকে বদলি হয়ে কুষ্টিয়া জেলায় গিয়েছে। এর আগে দীর্ঘদিন ধরে নড়াইল সদর থানায় কর্মরত ছিল। মানিক একজন মাদক ব্যবসায়ী এবং নিজেই মাকদাসক্ত।

তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ এসেছে। দীর্ঘদিন চেষ্টার পর অবেশেষে তাকে আটক করা হয়েছে। তিনি বলেন, মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন কোন ছাড় দেয়া হবে না।

এস আই মানিক ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নূরুল্লাহগঞ্জ গ্রামের মন্টু লাল সাহার ছেলে।