মনোনয়নের নামে অসুস্থ প্রতিযোগিতায় কেউ লিপ্ত হলে তার খবর আছে বলে দলীয় কর্মীদের হুঁশিয়ার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মনোনয়ন যে কেউ চাইতে পারেন। তবে এটা নিয়ে কোনো অসুস্থ রাজনীতিতে লিপ্ত হওয়া যাবে না। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
শনিবার দুপুরে রাজধানীর চকবাজার থানা আওয়ামী লীগ আয়োজিত প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, কোনো দখলবাজ, চাঁদাবাজ আগামী নির্বাচনে নৌকার টিকিট পাবেন। এখন যারা মনোনয়ন দৌড়-ঝাঁপে আছেন তাদের জনগণের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। কোনো প্রকার অসুস্থ রাজনীতিতে লিপ্ত হওয়া যাবে না। একজন অন্যজনের ওপর কাঁদা ছুড়বেন না। জনপ্রিয়তা যার বেশি আমরা তাকেই মনোনয়ন দেব।দলীয় স্বার্থে এ সিন্ধান্ত নেয়া হয়েছ্





