শেষপর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে রাজি হয়েছেন দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবিষয়ে কারা চিকিৎসক মাহমুদুল হাসান জানান, ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

চিকিৎসা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা খালেদা জিয়াকে জানানো হয়েছে। নির্দেশনা মতে তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করাতে রাজি হয়েছেন। ওনাকে আজই হাসপাতালে নেওয়ার সব প্রস্তুতি ছিল কারা কর্তৃপক্ষের। তবে খালেদা জিয়া আজ যেতে রাজি হয়নি। অতি দ্রুতই ওনাকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে বৃহস্পতিবার (৪ অক্টোবর) খালেদা জিয়া নিজের পছন্দমতো চিকিৎসকদের দ্বারা চিকিৎসা করাতে পারবেন মর্মে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।হাই কোর্ট বলেছে, খালেদা জিয়া তার পছন্দমত ফিজিওথেরাপিস্ট, গাইনোলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন। বোর্ডের অনুমতি সাপেক্ষে বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারবেন।খালেদা জিয়াকে দ্রুত হাসপাতালে ভর্তি এবং ভর্তি করা মাত্র তার চিকিৎসা শুরুর নির্দেশ দিয়েছেন আদালত।

তারও আগে গত ১৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড পুরান ঢাকায় নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে।

পরদিন ১৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের হাতে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল করে ৫ সদস্যের মেডিকেল বোর্ড।

প্রসঙ্গত,চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন।সাতমাস ধরে কারাগারে রয়েছেন বেগম জিয়া।