‘ইউএস বাংলা’ বিমান সংস্থাটি ২০১৪ সালের ১৭ জুলাই সর্ব প্রথম দুইটি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইউএস-বাংলা গ্রুপের একটি সহায়ক প্রতিষ্ঠান। এর শনির দশা মনে হয় কাটছেইনা।
আজ শুক্রবার (৫ অক্টোবর) দুপুর দেড়টায় কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলার একটি ফ্লাইটের শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। ঢাকার উদ্দেশে ওই ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু চালকের চেষ্টাতেও ইঞ্জিন চালু না হওয়ায় বিমানটি যথা সময়ে ছেড়ে যেতে পারেনি বলে জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাইদুজ্জামান।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজারের তথ্য অনুযায়ী জানা গেছে, এরই মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের কথা হয়েছে।
জবাবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয়েছে, বিমানে বড় ধরনের কোনও সমস্যা নেই। বিমানটি ঠিক হলে যে কোনও সময় ঢাকার উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। ইঞ্জিনিয়ার চেকআপ করছেন।





