মাদক যা কিনা ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে আমাদের যুব সমাজকে। আর এই মাদককে রুখতে অনেক কঠিন কঠিন পদক্ষেপ নিয়েছে সরকার কিন্তু তারপরও থামানো যাচ্ছে না এই মরননেশা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ইয়াবা সুন্দরী’ সাবরিনা গ্রেপ্তার- মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ সুমাইয়া সাবরিনা (২২) নামের এক ‘ইয়াবা সুন্দরী’ নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারের বাস স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জোরারগঞ্জ থানার (তদন্ত) ওসি মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকালে সুমাইয়ার দেহ তল্লাসি করে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত সুমাইয়া মুন্সিগঞ্জের সদর থানার খাসি পুকুর পাড়া এলাকার আনোয়ার পারভেজের মেয়ে। দীর্ঘদিন ধরে সে ইয়াবা পরিবহন, সেবন ও বেচাকেনার সাথে জড়িত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একথা স্বীকার করেছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।