সড়ক পরিবহন আইনের কতিপয় ধারাসমূহ সংশোধনের দাবিতে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার সকালে নগরীর কামার পাড়া বাস স্টান থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রংপুর জেলা প্রশাসকের কারয্যলয়ে এসে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক আবু রাফা মোহাম্মদ আরিফ এর নিকট স্মারক লিপি প্রদান করে।

এ সময় মিছিলে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, জেলা সভাপতি তাজুল ইসলাম মুকুল, শ্রমিক নেতা মানিক, হাফিজার, আনোয়ারুল ইসলাম রাজা, শাহারিয়াল বিটুল, আব্দুল মালেক, মোত্তালেব, রোনাজাম্মান মিন্টুসহ রংপুরের সকল স্থতরের শ্রমিক নেতা ও কর্মীরা অংশ নেন। সড়ক পরিবহন আইনের কতিপয় ধারাসমূহ সংশোধন বা বাতিল করা না হলে আগামীতে লাগাতার কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে রংপুর জেলা শ্রমিক ইউনিয়ন। স্মারকলিপি প্রদান শেষে এই ঘোষণা দেওয়া হয়।

এ সময় বক্তারা বলেন, এই আইনের একটি ধারা সন্ত্রাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হলেও সেটি মেহনতি শ্রমিকদের ওপর প্রয়োগ করা হয়েছে। এই আইনে কোন ও শ্রমিক গাড়ি চালাতে পারবে না। শ্রমিকদের ২৫ লাখ টাকা জরিমানা ধরা হয়েছে যা কোনও শ্রমিক সারা জীবন গাড়ি চালিয়েও উপার্জন করতে পারবে না। একজন হেলপারকে ৫ম শ্রেণী ও চালককে ৮ম শ্রেণী পাশ হতে হলে তাকে আবারও স্কুলে ভর্তি হতে হবে যা কখনোই সম্ভব নয়।