গত ২৫ সেপ্টেম্বর ভারতের ত্রিশূরের একটি মন্দিরে পূজা দিয়ে ফেরার পথে ভোর সাড়ে ৪ টার দিকে তিরুবন্তপুরমের পল্লীপুরমের কাছে দুর্ঘটনার কবলে পড়েন ভারতের খ্যাতনামা ভায়োলিন বাদক বালাভাস্কর চন্দ্রণের পুরো পরিবার। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

তাদের গাড়িটি একটি গাছে ধাক্কা মারে। সেই দূর্ঘটনায় মারা যায় চন্দ্রণের ২ বছরের শিশুকন্যা তেজস্বিনী। গুরুতর আহত হন বালাভাস্কর ও তাঁর স্ত্রী লক্ষ্মী। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে গতকাল মঙ্গলবার (২ অক্টোবর) না ফেরার দেশে তিনিও পাড়ি জমিয়েছেন। স্থানীয় সময় রাত ১২.৫০ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পুলিশের অনুমান গাড়ি চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়েছিলেন। ।গাড়িটি বালাভাস্করের বন্ধু অর্জুন চালাচ্ছিলেন। তিনিও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।