ভারতের জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ে অন্যতম ফাস্ট বোলার ভুবনেশ্বর। বিশ্বের তারকা তারকা ব্যাটসম্যানদের বলহাতে আউট করেছেন ।ভুবনেশ্বরের বলের সুইংয়ে নাকাল করেছেন ব্যাটসম্যানদের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এবারে সেই ভুবনেশ্বরকেই নাকাল হতে হয়েছিল ভারতীয় জাতীয় ক্রিকেটদলের ওপেনার শিখর ধাওয়ানের ছেলে জোরাভারের কাছে। ভুবেনেশ্বরের স্ত্রীকে কি না নিজের স্ত্রীই দাবি করে বসেছিল সে!
শিখর ধাওয়ানের ছেলে জোরাভার ধাওয়ানের বয়স মাত্র ৪ বছর। এই বয়সে বাবার সঙ্গে জাতীয় দলের সফরসঙ্গী হয়ে দেশ-বিদেশ দাপিয়ে বেড়াচ্ছে সে। এই সূত্রে জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও তৈরি হয়েছে মিলমহব্বত সখ্যতা।
আর সেই সখ্যতার জের ধরেই ভুবিকে একবার হতভম্ব করে দেয় জোরাভার। এক সাক্ষাৎকারে ভুবনেশ্বের বলেন, ‘একবার আমার স্ত্রী নূপুরের সঙ্গে (নূপুর নাগার) সঙ্গে খেলছিল জোরাভার। তখন আমি জোরাভারকে বলি, ও (নুপূর) আমার স্ত্রী। ওকে বেশি বিরক্ত করো না আবার।’
ভুবনেশ্বরের এমন কথা পছন্দ হয়নি ধাওয়ানপুত্রের। তাই তো সে জবাব দেয়, ‘এখন নূপুর আমার স্ত্রী। রোববার থেকে নূপুর আবার তোমার স্ত্রী।’
ভুবনেশ্বর বলেন, ‘ওর মুখে এমন কথা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। যখন শুনলাম, আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গিয়েছিলাম। আশেপাশে উপস্থিত সবাই তো হেসে একাকার। তার বাবা-মা দুজনই সেখানে উপস্থিত ছিলেন। তারাও ছেলের এমন কথা শুনে হেসেছেন।তবে এটা অবাক করার মত।





