প্রতিনিয়ত কত রকমের ঘটনা ঘটে চলেছে আমাদের চারিপাশে। তার সব আমারা জানতে না পারলেও কিছু কিছু খবর মিডিয়ার কল্যাণে চলে আসে আমাদের নিকট। কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের ভীষণ অবাক করে দেয়। আর তেমনি একটি ঘটনা ঘটেছিল চট্রগ্রামে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বিয়ের অনুষ্ঠানে চিংড়ি মাছ না পেয়ে ভাঙচুর ও বিয়ে করা বউকে না নিয়ে বিয়ের আসর ত্যাগ করা চট্টগ্রামের আনোয়ারার সেই বরকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন গ্রাম্য সালিশি বৈঠক। একই সাথে বর আলমগীরকে সমাজের কাছে ক্ষমা চেয়ে নববধূকে ঘরে তুলে নেয়ার সিদ্ধান্ত দিয়েছেন সালিশকাররা।
সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রায় ৩ ঘণ্টা ধরে দুই পরিবার ও স্থানীয় দুই চেয়ারম্যানের মধ্যস্থতায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। দুই পক্ষের বক্তব্যের পর বরপক্ষ ক্ষমা চেয়ে কনেকে ঘরে তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানায়।এর আগে গত বৃহস্পতিবার এই তরুণীর সাথে বিয়ে হবার কথা ছিল।
স্থানীয় বটতলী রুস্তমহাটের আলভী ম্যারেজ গার্ডেনে চিংড়ি মাছ না দেয়ার কারণে বর আলমগীর শ্বশুর বাড়ির লোকজনের উপর চড়াও হন। তার উচ্ছৃঙ্খল আচরণে হতভম্ব হয়ে যান উপস্থিত দুই পক্ষের শত শত আমন্ত্রিত অতিথিরা।
এক পর্যায়ে বর-কনে উভয় পক্ষের লোকজন ঝগড়া ও ভাংচুরে লিপ্ত হন এবং বর আলমগীর নববধূকে না নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ওই বিয়ের আসরে ছুটে যায়। পরে স্থানীয় চেয়ারম্যান, মেম্বরকে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধান করার নির্দেশ দেয়। সে মতে গত সোমবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হয় সালিশি বৈঠক।
এ প্রসঙ্গে বটতলী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী বলেন, আমরা সালিশি বৈঠকে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে বর-কনেকে মিলিয়ে দিয়েছি। তবে বিয়ের অনুষ্ঠানে বরের উচ্ছৃংখল আচরণের জন্য বর আলমগীরকে ৩ লাখ টাকা বৃহস্পতিবারের মধ্যে মেয়ের একাউন্টে জমা দিয়ে মেয়েকে ঘরে তুলে নেয়ার সিদ্ধান্ত দিয়েছি। তারা সে সিদ্ধান্ত মেনে নিয়েছে।





