বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপি। বেশ কয়েক বছর যাবত তারা বেশ চাপের মুখে আছে দলটি। প্রথমত কারন দলটির চেয়ারপার্সনের জেল এবং পরবর্তীতে বিভিন্ন শীর্ষ নেতা কর্মীদের আটকের কারনে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
তবে এবার রাজধানীর হাতিরঝিল থানায় নাশকতা মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ৭ নেতা।
এ মামলায় পুলিশ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খানসহ বিএনপির সাত শীর্ষ নেতাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
এর আগে বুধবার (৩ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ৭ নেতা সকালে হাইকোর্টে যান। পরে শীর্ষস্থানীয় সাত নেতার অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে হাইকোর্টে পৃথক তিনটি আবেদন করা হয়।
অন্তর্বর্তীকালীন জামিন আবেদনকারী নেতার হলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমান উল্লাহ আমান ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এর আগে এই মামলার অপর দুই আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে মঙ্গলবার (২ অক্টোবর) আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।





