সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশি সুবিধা পাওয়ার জন্য মিথ্যা কথা বলছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ইনস্টিটিউটে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সফটওয়্যার ও অ্যাপস উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারেননি বলেই আহাজারি করছেন এসকে সিনহা। এসব বিষয়ে আমার কিছু বলার নেই।
তিনি আরও বলেন, তার যে এই দেশের প্রতি কোনো আনুগত্যবোধ নেই, সেটিই বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে- যেসব কথা তিনি বলছেন, সেসব কথা আগে দেশে থেকেও বলতে পারতেন।
এসকে সিনহার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা যেহেতু হয়ে গেছে, আমি সে বিষয়ে কোনো কথা বলিনি, এখনও বলব না। এটা দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব।
তবে তিনি বলেন, দুদক বিষয়টি দেখবে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজন হলে তা আদালতের মাধ্যমে হবে। মামলা যখন চলবে, তখন সেটি দেখা যাবে। এর বাইরে কিছু বলতে পারছি না।
প্রসঙ্গত, ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে রাজনৈতিক তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তখনকার প্রধান বিচারপতি এসকে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
এর এক বছরের মাথায় তিনি বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে একটি বই লিখেছেন, যা নিয়ে বাংলাদেশের মতো প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা চলছে।





