ইচ্ছে ও মনোবল থাকলে যে কোন কঠিন কাজকে সহজে করা জায়। এমনি নিজের মনোবল , ইচ্ছা ও চেষ্টার মাধ্যমে অসাধ্যকে সাধন করেছেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শেরখালী গ্রামের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
দরিদ্র ডাব বিক্রেতা হাফিজুর রহমান। গত ১৫ আগষ্ট তিনি হজ্বব্রত পালনের উদ্দেশ্য দেশ ত্যাগ করেন। তিনি ডাব বিক্রির টাকায় হজ্বব্রত পালন করে এখন নিজ এলাকা শাহজাদপুরে অবস্থান করছেন।
ডাব বিক্রেতা হাফিজুর কে নিয়ে গত ১০ মার্চ ডাব বিক্রির টাকায় হজ্বে যাচ্ছেন হাফিজুর রহমান শিরোনামে সংবাদ প্রকাশ হয় যা পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেক জায়গা থেকে মানুষজন হাফিজুর কে দেখার জন্য ও তার সাথে কথা বলার জন্য ছুটে আসে। অনেককে দেখা যায় তার সাথে একই ফ্রেমে বন্দি হতে সেলফি তুলতে।
হাফিজুর রহমান উপজেলার শেরখালী গ্রামের আরসোব আলীর ছেলে বলেন, ৪০ বছর ধরে ডাব বিক্রি করে সংসার চালাচ্ছেন। শাহজাদপুর ও পাবনার বিভিন্ন এলাকা থেকে তিনি ডাব সংগ্রহ করে শাহজাদপুর মনিরামপুর বাজারে বিক্রি করেন।প্রতিটি ডাব ৩০-৪০ টাকায় বিক্রি করে থাকেন।
তিন ছেলে সন্তান বিয়ে করে সবাই আলাদা সংসার করছে। স্ত্রীকে নিয়ে হাফিজুর রহমানের বর্তমান সংসার। তিনি আরও জানান, ডাব বিক্রি করে প্রতিদিন গড়ে ৪০০/৫০০ টাকা আয় হয়। এই স্বল্প আয় থেকে দিনে দিনে হজ্বে যাওয়ার জন্য টাকা জমিয়েছেন। ২০ বছর যাবৎ টাকা গুছিয়ে আআল্লহর রহমতে হজ্বে যাওয়ার জন্য সাড়ে তিন লাখ টাকা দিয়ে হজ পালন করেছেন। হজ্বে গিয়ে নিজের পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করেচেন বলে জানা যায়।





