বাংলাদেশের জনগণের কাছে একটি স্বপ্নের নাম হল পদ্মা সেতু। অনেক দিন ধরে এটি শুধু কাগজ কলমে থাকলেও এখন এটি বাস্তবেও বাস্তবায়িত হয়েছে। আর যিনি এটি সফল করেছেন তার নামেই রাখার কথা ছিল সেতুর নাম। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গত ২৯ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করতে গিয়ে পদ্মাসেতু শেখ হাসিনার নামে করার কথা জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সেদিন এই সেতু বঙ্গবন্ধু কন্যার নামে হবে জানালেও পদ্মা সেতু নিজের নামে করতে রাজি হননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১ অক্টোবর) সকালে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে গণভবনে দলীয় নেতা-কর্মীদেরকে নিয়ে করা এক বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী। বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, তিনি রাজি নন।

ওই বৈঠকে উপস্থিত আওয়ামী কার্যনির্বাহী পরিষদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, পদ্মা সেতু করব বলছি, পদ্মা সেতুই হবে। কিন্তু সেতুর নাম শেখ হাসিনা সেতু হবে না। এটা পদ্মা সেতুই হবে।

ওই নেতা আরও জানান, এই সেতু তার নামে হবে বলে মন্ত্রীর বক্তব্যে খুশি হননি শেখ হাসিনা। এই কথা সামনে আনায় তিনি অসন্তোষও জানিয়েছেন।

জানতে চাইলে ওই বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের আরও একজন নেতা জানান, প্রধানমন্ত্রী আনঅফিসিয়ালভাবে কথা বলেছেন। আমাদের একজন নেতা বলেছিলেন, এই সেতু আপার নামে করা হোক। পরে নেত্রী অসন্তোষ জানিয়ে বলেছেন, ‘আমি নাম চাই না। মানুষের জন্য করেছি। বিশ্বব্যাংক অর্থ বরাদ্দ বাতিল করেছে। তারপরেও আমি এই সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছি। তবে এই সেতুর নাম আমার নামে হবে না।

গত ২৯ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের মাওয়ায় গিয়ে পদ্মাসেতু শেখ হাসিনার নামে করার কথা জানিয়ে সেদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বারবার বলেছেন পদ্মা নদীর নামে সেতুর নামকরণ করা হোক। কিন্তু সংসদ সদস্য এবং বাইরের জনমত হল আমাদের প্রধানমন্ত্রীর নামেই এ সেতুর নামকরণ হোক। তাই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জনমতের প্রতিফলন ঘটাতে চায়।’