সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো ভাবেই যেন বিনষ্ট না হয় সে জন্য পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে হবে। সারা দেশে ময়মনসিংহের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ উৎসব পালন করে। এই রেওয়াজ দীর্ঘদিনের। আসন্ন শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেজন্য পুলিশ প্রশাসনকে সজাগ ও সতর্ক থাকতে হবে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার সন্ধ্যায় পুলিশের ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত ময়মনসিংহ বিভাগের পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, আনসার বিডিবি’র পরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত ডি আইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন, জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেন, শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজিম, নেত্রকোণা জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী প্রমুখ। এ মত বিনিময় সভায় জেলা ও বিভাগের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।





