গত বছর প্রথম শুরু হয় সেরা বাংরাদেশ সন্দুরী প্রতিযোগিতা। গত বছরের ন্যায় এবছর ও শরু হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ এর সেরা সুন্দরী বাচাই পর্ব। দ্বিতীয়বারের মতো হচ্ছে আয়োনজনটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
গতবারের মতো এবারও এটি আয়োজন করছে অন্তর শোবিজ। ত্রিশ হাজারের বেশি প্রতিযোগি থেকে সেরা সুন্দরীকে নির্বাচন করেছেন বিচারকরা।
সম্পন্ন হলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’র আয়োজন। এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট উঠেছে জান্নাতুল ফেরদৌস ঐশীর মাথায়।নাম ঘোষনার পরে ঐশী বলেন, ‘আমি বাকরুদ্ধ। যারা সেরা দশে ছিলেন সবাই যোগ্য। তাদের মধ্য থেকে সেরা হিসেবে নিজের নাম শুনতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সবার কাছে দোয়া চাই, যেন মূল প্রতিযোগিতাতেও চমক দেখাতে পারি। এখনও কিছু গ্রুমিং বাকি আছে। এর মধ্যে নিজেকে আরও নিখুঁত করে নেয়ার সুযোগ পাবো আমি।’
রোববার (৩০ সেপ্টেম্বর) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করেন।
সেখানে সেরা দশজন প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় ঐশীর নাম। চীনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেবেন তিনি।নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ঐশী। অনেকেই জানতে চাইছেন কে এই ঐশী?
ঐশী নিজেই জানালেন, কাকতালীয়ভাবেই এসেছেন এই প্রতিযোগিতায়। মধ্যবিত্ত পরিবারের ঐশী এইচএসসি শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করার জন্য। স্বপ্ন, ভালো কোথাও ভর্তি হয়ে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করা। শুরু করেছিলেন আইএলটিএস কোচিংও।
আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করতেন ঐশী। সাদামাটা একটা জীবন। হঠাৎ-ই শুনলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮-এর আবেদন চলছে। ছেলেবেলা থেকেই নিজের সৌন্দর্যের জন্য অনেক প্রশংসা পেয়েছেন তিনি।
সেই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে কৌতূহল মেটাতেই নাম লিখিয়েছিলেন এ প্রতিযোগিতায়। সময়ের স্রোতে বরিশালের পিরোজপুরের মাটিভাঙা এলাকার ঐশী এখন বিশ্ব সুন্দরীর আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
আবেগতাড়িত ঐশী আরও বলেন, ‘বরিশালের একটি মফস্বলের মেয়ে হিসেবে এই সাফল্য আমার কাছে অনেক বড় স্বপ্নজয়ের। অনেক বড় দায়িত্বও আমার কাঁধে এসেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার সুযোগ পেয়েছি আমি, এটা ভাবতে ভালো লাগছে। আশা করছি, নিজের দেশের শিল্প, সংস্কৃতি ও ইতিহাসকে মর্যাদার সঙ্গেই বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো।’
একনজরে ঐশী পরিচয়ঃ
জন্ম : বরিশালের পিরোজপুরে।
জন্ম তারিখ : ২৭ আগস্ট।
বাবা : আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবী।
মা : আফরোজা হোসনে আরা, স্কুল শিক্ষিকা।
ভাই-বোন : দুই বোন। বড় বোন শশী।
শিক্ষা : চলতি বছরই এইচএসসি পাস করেছেন মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী ।চলতি বছরের ৭ ডিসেম্বর চীনে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার মূলপর্ব অংশ নিবেন। সেখানে বিভিন্ন দেশের সেরা সুন্দরীরা লড়বেন বিশ্ব সুন্দরী হওয়ার প্রতিযোগিতায়।





