বর্তমান সময়ে খুন করা যেন এক সহজ কাজ বনে গেছে। আপন জনকে খুন করতে বিবেকে কোন বাধা খাচ্ছে না । ছেলে বাবাকে বন্ধু আরেক বন্ধুকে খুন করতে কোন দ্বিধা বোধ করছে না । এমিনি একটি ভয়ংকর হত্যাকান্ডের ঘটনা ঘটলো নাটোরে। জানা গেছে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে পারিবারিক কলহের জের ধরে ছেলে রুবেলের ধারালো অস্ত্রের আঘাতে পিতা শামসাল দর্জি (৫৫) নিহত হয়েছে।আজ শনিবার দুপুরে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রক্তক্ষরণে শামসাল মারা যায়। নিহত শামসাল গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রুবেলের স্ত্রী রুপার সাথে পিতা শামসালের ঝগড়া হলে তার জের ধরে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রুবেল। আহত অবস্থায় শামসালকে তার ছেলেই গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা ডাক্তার বললে রুবেল পালিয়ে যায়।পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় শামসাল। ছেলে রুবেল ও তার স্ত্রী রুপা পলাতক রয়েছে।

এমন ঘটনার বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, পারিবারিক ঝগড়ার জেরে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। থানায় এখনো কেউ মামলা করেনি মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।তবে ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।